বাজারের সাধারণ তেলের ভিড়ে আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা নিয়ে এসেছি সরাসরি কাঠের ঘানিতে ভাঙানো দেশি সরিষার তেল। কোনো কেমিক্যাল বা অতিরিক্ত তাপ ছাড়াই কাঠের ঘানিতে ভাঙিয়ে প্রস্তুত করা হয় বলে এর প্রতিটি ফোঁটায় থাকে সরিষার আসল ঝাঁঝ ও পুষ্টি।
আমাদের সরিষার তেল কাঠের ঘানিতে ভাঙানো (Wooden Pressed) প্রযুক্তিতে তৈরি হয়, ফলে তেলের পরিপূণ্য পুষ্টিগুণ বজায় থাকে। তেল উৎপাদনে কোনো কৃত্রিম তাপ দেওয়া হয় না, যা প্রাকৃতিক এনজাইম, বিশুদ্ধতা ও স্বাদ অটুট রাখে।
কাঠের ঘানিতে ভাঙানো (Wooden Pressed): স্টিলের মেশিনের পরিবর্তে কাঠের ঘানিতে ভাঙানো হয়, ফলে ঘর্ষণে তেলের পুষ্টিগুণ নষ্ট হয় না।
১০০% খাঁটি ও ফিল্টার্ড: কোনো প্রকার ভেজাল বা প্রিজারভেটিভ নেই। সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে ডিক্যান্টিং (থিতানো) পদ্ধতিতে পরিষ্কার করা হয়।
তীব্র ঝাঁঝ ও ঘ্রাণ: দেশি সরিষার আসল ঝাঁঝ আপনার রান্নায় আনবে রাজকীয় স্বাদ।
কেমিক্যাল মুক্ত: আমরা কোনো প্রকার প্রিজারভেটিভ বা মিনারেল অয়েল ব্যবহার করি না। এটি সরাসরি ঘানি থেকে আপনার রান্নাঘরে।
ভর্তা, আচার, বিরিয়ানি, মাংসের ভুনা কিংবা মুড়ি মাখানো, সব কিছুতেই কাঠের ঘানির সরিষার তেল মানেই অনন্য স্বাদ। (টিপস: কাঠের ঘানির তেলের রঙ সাধারণত কিছুটা গাঢ় হয় এবং এর নিচে সামান্য তলানি থাকা এর বিশুদ্ধতারই লক্ষণ।)
শুদ্ধতা আর ঐতিহ্যের স্বাদ পেতে আজই আপনার প্রয়োজন অনুযায়ী অর্ডার করুন!
হৃদযন্ত্রের বন্ধু: এতে থাকা ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
হজম ও রুচি বাড়াতে: রান্নায় এই তেলের ব্যবহার হজম প্রক্রিয়া সহজ করে এবং খাবারের স্বাদ ও রুচি বাড়িয়ে দেয়।
ঠান্ডা ও সর্দি নিরাময়ে: এই তেলের মালিশ শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং ঠান্ডাজনিত সমস্যা দূর করতে কার্যকর।
ত্বক ও চুলের যত্ন: এটি প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে ত্বক কোমল রাখে এবং চুলের গোড়া মজবুত করে।
অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ: প্রাকৃতিকভাবে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করে শরীরকে সুস্থ রাখে।
Frequently Bought Together
Products from this Seller
View All
Share with Friends
Trading is more effective when you share products with friends!Share you link
Share to